মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা হাজী সমিতির উদ্যোগে হজ্বে গমনেচ্ছুকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের জামে মসজিদে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন হাজী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। প্রশিক্ষন প্রদান করেন মেহেরপুর আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা হাজী সমিতির প্রশিক্ষক আলহাজ্ব মাও. আনছার আলী বেলালী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী সহ ১২ জন মহিলা ও ৫৪ জন পুরুষ।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন আলহাজ্ব মোজাম্মেল। সঞ্চালনা করেন আলহাজ্ব আব্দুল আজিজ। সার্বিক পরিচালনায় ছিলেন সদর উপজেলা হাজী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব রমজান আলী।