× Banner
সর্বশেষ
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুরে স্থল বন্দরের দাবিতে সর্বস্তরের মানুষের কর্মবিরতি পালন ও মৌন মিছিল

admin
হালনাগাদ: রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০৩/০৪/১৬):স্থল বন্দরের দাবিতে মেহেরপুরে কর্মবিরতি পালন, মৌন মিছিলসহ নানা কর্মসূচী পালন করেছে স্থল বন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামসহ সকল শ্রেণী পেশার মানুষ। এসময় মেহেরপুরের সকল রুটে আধা ঘন্টা বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন বাস মালিক ও শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
আজ রোববার দুপুরে শহরের সকল দোকানপাট বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন ব্যবসায়ীরা। একই সময়ে সংগঠনটির মূখপাত্র এম.এ.এস ইমনের নেতৃত্বে শহরে একটি মৌন মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের সংগঠক সাফুয়ানউদ্দীন আহম্মেদ রুপক, সাংবাদিক নেতা রফিক-উল আলম, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান, মেহেরপুর উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা পরিবেশক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশ ও মৌন মিছিলে অংশ নেয়।
সংগঠনটির মূখপাত্র এম.এ.এস ইমন বলেন, ২০১০ সালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র বেশ কয়েকেটি আশ্বাসের মধ্যে ছিল মেহেরপুরের স্থল বন্দর। কিন্তু আশ্বাসের বাকি দাবিগুলো পূরণ হলেও স্থল বন্দরের বিষয়টি এখনোও অধরায় থেকে গেছে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত স্থল বন্দরের দাবিতে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।

এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনকে স্থলবন্দর দাবি সংবলিত বেনার ফেস্টুন সড়কের বিভিন্ন স্থানে লাগানোর আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..