× Banner
সর্বশেষ

মেহেরপুরে শিশু মেলা উদযাপন উপলক্ষে র‌্যালি

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: শিশু মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সোমবার সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এনডিসি নূর-এ আলম, জেলা তথ্য অফিসার রুস্তম আলী, এল.জি.ই.ডি’র নির্বাহী প্রকৌশলীর আজিমুদ্দীন সুলতান, জেলা মহিলা মহিল বিষয়ক কর্মকর্তা এ.কে.এম শফিউল আযম, বিভিন্ন পেশা জীবির মানুষ ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোররা র‌্যালিতে অংশ গ্রহণ করে।

এদিকে সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে দু’দিন ব্যাপি শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৫টি স্টল স্থান পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..