× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুরে ব্যবসায়ী হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামের ব্যবসায়ী হারুন-অর রশিদ হত্যা মামলায় একই গ্রামের রহমান আলী (৪৮) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি এম মূসা এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০৮ সালের ২৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের ব্যাবসায়ী হারুন-আর রশিদকে চাঁদার দাবিতে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে রহমান আলী সহ তার লোকজন। ঐদিন রাতেই পার্শ্ববর্তী হলদেপাড়া মাঠে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন নিহতের ছেলে সুরুজ আলী বাদি হয়ে ৯ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই গোলাম মোহম্মদ ওই ৯ জনকে আসামী করে আদালতে চার্জশিট প্রদান করেন। মামলায় ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী হারুন অর রশিদ দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বাকিদের খালাস প্রদান করেন আদালত।

মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক ও আসামী পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. আব্দুল মতিন ও অ্যাড. ইব্রাহীম শাহীন।


এ ক্যটাগরির আরো খবর..