× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মেহেরপুরে বিশ্ব ভালবাসা দিবসের ভ্যালেন্টাইন কনসার্ট অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: “বিশ্ব ভালবাসা দিবস” উপলক্ষে মেহেরপুর ব্লাক অ্যান্ড হোয়াইট ব্যান্ড’র উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভ্যালেন্টাইন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যে সাড়ে ৬ টায় এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।

ব্লাক অ্যান্ড হোয়াইট ব্যান্ড’র ব্যান্ড লিডার আল মামুন অনলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, ডা. ওবাইদুর রহমান পলাশ, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুবুল হক মন্টু, প্রভাষক মামনুর  আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সাফিনাজ আরা ইরানীকে ব্লাক অ্যান্ড হোয়াইট ব্যান্ড’র পক্ষ থেকে আজীবন গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। পরে সেখানে ভ্যালেন্টাইন কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন অনল, শ্যামল, সুমন আযম, নয়ন, শিমুল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..