ভোলায় ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

ভোলা প্রতিনিধি॥  ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের (ইউপি) সদস্য হাকিম মিঝিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠছে।

মঙ্গলবার (৪ জুন) মধ্যরাতে ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। নিহত হাকিম মিঝি ভেদুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হাকিম মিঝিকে। সকালে ওই এলাকার একটি ব্রিজের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ হত্যাকা-ের ঘটনায় পুরা এলাকায় ব্যাপক চাঞ্চল্যে ও আতংকের সুষ্টি হয়েছে বলে জানায় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।