× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে অহিদ হত্যার বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিল

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
অহিদ হত্যার বিচারের দাবি

যশোরের বেনাপোল পৌরসভার ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল ইসলাম এর হত্যার প্রতিবাদে এবং দোষিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসুচী অনুষ্টিত হয়। এবিক্ষোভ মিছিলটি স্বেচ্ছসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন এর নেতৃত্বে বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, বিএনপি নেতা ইদ্রিস মালেক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ।
উল্লেখ্য গত ১০ তারিখে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের চাতরের বিলের একটি মাছের ঘের থেকে অহিদ এর মরা দেহ উদ্ধার হয়। সে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিল বলে দাবি করে দলটি। এবং অহিদ ওই বিলে বাবলুর মাছের ঘেরে দারোয়ান হিসাবে চাকুরি করত।


এ ক্যটাগরির আরো খবর..