নরসিংদীতে বিএনপি নেতার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

নরসিংদীতে বিএনপি নেতার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (৫২) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নুরুল নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রায়পুরার চরআড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিমোনিয়া ও অ্যাজমা রোগে ভুগছিলেন। গত সোমবার তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে পরদিন ল্যাব এইড হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে তাঁর করোনা পরীক্ষা করালে করোনা পজিটিভ শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৪টায় তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে জেলা ও সদর বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।