× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

মেহেরপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং সদর উপজেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহীনুজ্জামান।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সংগীত, নৃত্য, নাটক ও আবৃতি বিষয়ে প্রতিযোগিতা অনুাষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন (সংগীতে) বিটিভি’র সংগীত পরিচালক ও শিল্পী আশরাফ মাহমুদ ও ফৌজিয়া আফরোজ তুলি (আবৃত্তিতে) প্রভাষক নূরুল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোবারক হোসেন ও  শ্বাশত নিপ্পন, (নাটকে) সহকারি অধ্যাপক সাইদুর রহমান, বিআরডিবি কর্মকতা আনিছুল হক ও নিশান সাবের. (নৃত্যে) শওকত আরা মিমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম ও সাইয়েদাতুল নেছা  নয়ন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..