× Banner
সর্বশেষ
সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেহেরপুরে চাঞ্চল্যকর প্রবাসী হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে স্ত্রীর পরকিয়ার জেরে  চাঞ্চল্যকর প্রবাসী হাসানুজ্জামান মিলন হত্যার ডিএনএ টেষ্টের জন্য কবর থেকে নিহতের লাশ থেকে দাত ও হাড় সংগ্রহ করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১২টার দিকে শ্যামপুর গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের উপস্থিতিতে নিহতের কবর খুড়ে নিহতের লাশ তুলে দাঁত ও হাড় সংগ্রহ করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ও সিআইডির ওসি হাসান ইমাম উপস্থিত ছিলেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার আরো তদন্তের প্রয়োজনে নিহতের ডিএনএ টেষ্ট প্রয়োজন বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

প্রসঙ্গত : চলতি বছরের গত ২৪ এপ্রিল’১৬  সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে কাতার প্রবাসী হাসানুজ্জামান মিলন ঘটনার তিন মাসে আগে কাতার থেকে বাড়ি আসে। ঘটনার দিন সন্ধ্যায় গাংনী শহরের বন বিভাগ পাড়ায় তার নিজ বাড়িতে তার স্ত্রীর সাথে দেখা করতে যায়। পরদিন সকালে পার্শবর্তি মেহেরপুর-গাংনী সড়কের ঝিনের পুল নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এদিন বিকেলে  নিহতের পিতা আব্দুল হামিদ মল্লিক বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী মানছুরা খাতুনের সঙ্গে মোজাম্মেল হোসেন নামের এক যুবকের পরকিয়া সম্পর্কে জেরে মিলনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে মর্মে নিহতের স্ত্রীসহ ৪ জনের নামে গাংনী থানায় মামলা করেন। যার মামলা নং-২৬-২৫/০৪/২০১৬। পরবর্তিতে মামলাটি তদন্তের জন্য সিআইডির কাছে দেওয়া হয়। কিছুদিনপর আসামী মোজাম্মেল হোসেন আদালতে আত্মসমর্পন করলে পুলিশ ৭ দিনের রিমানন্ডে নেই। রিমান্ডে সে এই হত্যাকান্ডের সাথে জড়িত আছে স্বীকার করেছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..