× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

মেহেরপুরে একশ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে অভিযান চালিয়ে একশ’ বোতল ফেন্সিডিলসহ আমিনুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার দিবাগত মধ্যরাতে জেলা ডিবি পুলিশের এস আই শেখ আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটক আমিনুল ইসলাম শুভরাজপুর গ্রামের গোলাম রহমানের ছেলে।

ডি.বি’র এস আই আশরাফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শুভরাজপুর গ্রামের তার বাড়ির পাশে একটি সড়কে অবস্থান নেয় তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সে বস্তাবন্দি করে একশ’ বোতল ফেন্সিডিল নিয়ে রাস্তায় উঠলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..