× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

মেহেরপুরে একজনের যাবজ্জীবন কারাদন্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে সাগর ফকির নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি. এম মুসা এ রায় দেন। সাজাপ্রাপ্ত সাগর ফকির গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের আঞ্জুমান আলীর ফকিরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারী গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে গাংনী র‌্যাব ক্যাম্পের নায়েক সামসুল আলম অভিযান চালিয়ে ১৬০ গ্রাম হেরোইনসহ সহ সাগর ফকিরকে আটক করেন। ঐ দিনে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। এ দিন বুধবার দুপুরে ৯ জন সাক্ষীর সাক্ষী প্রদান করলে  বিচারক সাগর ফকিরের বিরুদ্ধে ওই আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে কে.এম নুরুল হাসান রঞ্জু আইনজীবীর দায়িত্ব পালন করেণ।


এ ক্যটাগরির আরো খবর..