× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মেহেরপুরে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি-এর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-১১-১৭):  বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি ক্যাম্পাসে ৭ম ব্যাচে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৭-এর আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল-আমিন ইসলাম (বকুল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জি. কে. এম. শামসুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজর উপাধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামীমুল কবির, স্বা. চি. প-এর মেহেরপুর জেলা সেক্রেটারী ও ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ তাপস কুমার সরকার, উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ইকবাল হুসাইন, অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রতিষ্ঠানের কোর্স কো-অর্ডিনেটর ডাঃ টি.এম. তাওয়াবুল ইসলাম, অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা হাসানুজ্জামান, ফামের্সী বিভাগের ইন্সট্রাক্টর মাহফিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের বিশেষ আর্কষণ ছিল শিক্ষার্থীদের অভিনয়ে হাসানুজ্জামানের কথা ও পরিচালনায় “তুচ্ছ মনে হলেও তুচ্ছ নয়” নাটক পরিবেশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..