× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে

ভারতে পাচার ৭ নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃভাল কাজের সন্ধানে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশি নারী, শিশুকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদেরকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়।
রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দিতে নিজেদের জিম্মায় নিয়েছেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ঢাকার রুপা চৌধুরী (৩৫), রাবেয়া (৪৫) ও লাবনী (১৮), যশোরের নারগীস (১৬), নড়াইলের অথই শিলা (১৫), বাগেরহাটের সাগর মোল্লা (১৩) ও চাঁপাইনবানগঞ্জের শফিকুল ইসলাম (১৩)।
পাচারের শিকার রুপা চৌধুরী জানান, ভালো কাজের কথা বলে তাঁকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে দালালরা তাকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাকে আটক করে জেলে পাঠায়। সেখান থেকে নিলুয়া হোম নামে একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। সাত বছর পর তিনি বাড়ি ফিরছেন।
এনজিও সংস্থা যশোর রাইটসের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়েছে। এরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে আইনি সহায়তা করা হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুম বিল্লাহ জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..