× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

রাণীশংকৈলে বিরঙ্গণা মোকলেসার মিলাদ মাহফিল অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে বিরঙ্গণা মোকলেসার মিলাদ মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৪ বিরঙ্গণার মধ্যে তিনি একজন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২(২০০২ সনের ৮ নং আইন) এর ৭(ক) ধারা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা, সরকার এতদ্বারা রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ এর তালিকা ৪১ এর ৫নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে গেজেটে ৩০ জুন মোকলেসার নামে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার তালিকা প্রকাশ করেন। মোকলেসা ১০ অক্টোবর মারা যান। মুক্তিযোদ্ধার সম্মাননা পেয়েও ভাতার কোন টাকা পয়সা সুযোগ সুবিধাদি ভোগ করার আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের উদ্যোগে হত দরিদ্র বিরঙ্গণা মোকলেসার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠিত এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..