× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

মেহেরপুরে ইজি বাইক চালকদের সড়ক অবরোধ-বাস চলাচল বন্ধ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলার দু’টি আঞ্চলিক মহাসড়কসহ আন্তঃজেলা সব সড়কে ইজিবাইক চলাচলের দাবি ও ইজিবাইক চালকদের মারধরের প্রতিবাদে মেহেরপুরে সড়ক অবরোধ করেছেন ইজিবাইক চালকরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের ওয়াপদা মোড়ে অবরোধ করলে মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কসহ আন্তঃজেলা সকল সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় অবরোধকারীরা। তারা দু’টি বাস ভাংচুর করেছে বলে অভিযোগ জেলা বাস মালিক সমিতির।

সকালে ওয়াপদা মোড়ে ব্যাটারী চালিত ইজিবাইক চালক-মালিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। বাস মালিকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জেলার সকল সড়কে ইজি বাইক চলাচলের দাবি জানান তারা। এতে বন্ধ হয়ে পড়ে বাস চলাচল।

জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম জানান, মালিক সমিতির পক্ষ থেকে ইজিবাইক চলাচলে বাধা দিলে গত কয়েকদিন আগে থেকে আন্দোলন শুরু হয়। এর মধ্যে গতকাল পন্ডেরঘাট এলাকায় দু’জন ইজিবাইক চালককে মারধর করে বাস শ্রমিকরা। এর প্রতিবাদ ও জেলার সড়কে নির্বিঘেœ চলাচলের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, জেলার ৭০টি স্থানীয় সড়কে ইজিবাইক চলাচল করে। সেখানে বাধা দেওয়া হয়নি। যেহেতু বাস চলাচলের সড়ক কম তাই ইজিবাইক চললে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন বাস মালিক-শ্রমিকরা। এ কারণে বাস চলাচলের পাঁচটি সড়কে ইজিবাইক বন্ধ করার দাবি জানানো হয়।
এদিকে আবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব। আতিরিক্ত পুলিশ সুপার জানান, পুনঃরায় বৈঠক করে বিষয়টির সমাধান করা হবে। আপাততঃ সড়ক অবরোধ তুলে নিতে অবরোধকারীদের বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..