মেহের আমজাদ, মেহেরপুর (০৬-০৮-১৬) মেহেরপুরে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা।
শনিবার বিকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মৌলানা নুরুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বংলাদেশ আহলে হাদীছ যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মৌলানা আব্দুর রশিদ আক্তার, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মৌলানা মানছুরুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আহসানউল্লাহ, সাধারন সম্পাদক মৌলানা মোহাম্মদ তারিকুজ্জামান খাঁন, আহলে হাদীছ আন্দোলন’র সদর থানা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজিমুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ রবীউল ইসলাম সহ সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেয়। বক্তরা বলেন, আহলে হাদীছ কোন মতবাদের নাম নয়। এটি একটি পথের নাম। যে পথ কুরআন ও ছহীহ হাদীছের পথ। ইসলামে জঙ্গীবাদের কোন অস্তিত্ব নেয়। আহলে হাদীছ আন্দোলন সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি সময়ে জঙ্গীবাদের সাথে আহলে হাদীছকে সম্পৃক্ত করার অপকৌশল চালানো হচ্ছে বলে জানান তারা। এর তীব্র প্রতিবাদ করেন বক্তরা।