× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে আর্সেনিকের বিষয় মানুষকে সচেতন করতে অবহিতকরণ সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: আর্সেনিকের বিষয় মানুষকে সচেতনতা করার লক্ষ্যে মেহেরপুরের আমঝুপিতে অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু।

প্রধান অতিথি ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ড. মাহাবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল মিয়া, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার ইয়াসিন মিয়া, ট্রেনিং অফিসার প্রতিভা সরকার, ট্রেকনিক্যাল অফিসার সোয়েব এমরান, আনিছুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি সদস্য, শিক্ষক, ইমামগন, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশে বর্ষা মৌসুমী ভূগর্ভ থেকে পর্যাপ্ত পরিমানে পানি পাওয়া যায়।

কিন্তু শুষ্ক মৌসূমে পানির অভাব দেখা দেয়। এদেশে জনগোষ্ঠীর শতকরা ৯৭ ভাগ মানুষ খাবার পানির জন্য ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। আর এই পানিতে রয়েছে আর্সেনিক নামে এটি বিষ। কিভাবে আর্সেনিক মুক্ত পানি সংগ্রহ করা যায় ও তার রান্না এবং খাবারের কাজে ব্যবহার করা যায় সে বিষয়গুলো সবার মাঝে তুলে ধরা হয়। এছাড়াও সভায় আর্সেনিকের ভয়াবহতা তুলে ধরা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..