মেহেরপুর বসন্তপুর বাগান থেকে ২৪ টি আমগাছ কেটে তছনছ

মেহের আমজাদ, মেহেরপুর (২২-০৩-১৭): পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বসন্তপুর বড় পুকুর পাড় এলাকার আমবাগান (আ¤্রপালী) থেকে গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বাগান মালিক খলিলুর রহমান বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

বসন্তপুর গ্রামের মৃত খোদাদাদ বিশ্বাসের ছেলে খলিলুর রহমান লিখিত অভিযোগে জানান- বসন্তপুর বড়পুকুর পাড় এলাকায় তার একটি বড় বাগান আছে। যাতে আম বাগান, খেজুর বাগান ও বাঁশবাগান রয়েছে। মঙ্গলবার দিনগত রাতের কোন একসময় শত্রুতা করে বসন্তপুর গ্রামের মোঃ আলম, মোঃ রকিব ও সুমনসহ ১২/১৩ জন বাগানের ২৪ টি আমগাছ কেটে তছনছ করেছে। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার তিনি বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ১২/১৩ জনের নামে একটি অভিযোগ দাখিল করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।