মেহেরপুর পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির স্মারকলিপি প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর (১৩-০২-১৮):  ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা বরাবর স্মারক লিপি পেশ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার সময় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুর জেলা শাখার পক্ষে সভাপতি আল সাঈদ মানিউল ও সাধারণ সম্পাদক মোঃ বুলবুল হোসেন উপপরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ মেহেরপুর বরাবর স্মারক লিপি পেশ করেন।

মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকার পক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ মেহেরপুরের উপপরিচালক বিকাশ কুমার দাস স্মারক লিপি গ্রহণ করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সহকারি রফিকুল আলম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুস সলাম, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি মেহেরপুরের সহসভাপতি আফজাল হোসেন, তহমিনা আক্তার ও নারগিস সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক আকরাম হোসেন ও সোহাগ মাহফুজ, সাংগাঠনিক সম্পাদক কাইয়ুম উদ্দিন, সহসাংগাঠনিক সম্পাদক সরোয়ার পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক হান্না নুপুর মন্ডল, সহ মহিলা বিষয় সম্পাদক রুমানা আক্তার, কোষাধ্যক্ষ আকতার বানু জেবুন্নেসা, প্রচার সম্পাদক আশি-ইল ইশরাক, ক্রীড়া সম্পাদক তানভির আহমেদ, কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক জেসমিন আরা, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু কাইসার এবং কার্যকরী সদস্য আজাদ রহমান, লাল্টু রহমান ও জুয়েল রানা।

স্মারক লিপি প্রদানকারীরা আরো উল্লেখ করেন আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে তাদের চাকুরীগত স্বার্থ সংশ্লিষ্ট স্থায়ীকরণের কাজটি সম্পন্ন করতে হবে। অন্যথায় আগামী ১ মার্চ/১৮ হতে তারা লাগাতর আন্দোলনে যাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।