উপজেলা পর্যায়ে মেহেরপুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (১৩-০২-১৮):  মেহেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মেহেরপুরে সদর উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগতিা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পর্যায়ে ৭টি প্রাথমিক বিদ্যালয়, ৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি কলেজ এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমী, মাধ্যমিক পর্যায়ে সরকারী বালিকা বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে সরকারী মহিলা কলেজ প্রথম স্থান অধিকার করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শুদ্ধ ভাষায় জাতীয় সঙ্গীত প্রতিযোগতিা অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।