× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী

নবীগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৫ লক্ষধিক টাকার মালামাল পুড়ে ছাই

admin
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার  গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে একটি মার্কেটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৫ লক্ষাধিক  টাকার  মালামাল  পুড়ে ছাই হয়ে গেছে ।

স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের  ছালিক মিয়ার মার্কেটের  একটি অংশ ভাড়া  নিয়েছিল বনগাঁও গ্রামের সাংবাদিক এম এ মুহিত  ।

তার অধীনে দীর্ঘদিন ধরে ঐ মার্কেটে লোকজনের বিভিন্ন মালামাল এবং সাংবাদিক মুহিতের মোটর সাইকেল সহ আরো কয়েকটি মোটর  সাইকেল ও রাখা হতো  ।

জানাযায়, গত শনিবার ভোর ৪ টার দিকে ছালিক মিয়ার মার্কেটে আগুন দেয় দুর্বৃত্তরা এসময় পাশের দোকান ফয়ছল ষ্টোরে ঘুমিয়ে ছিলেন দোকানের মালিক ফয়ছল আহমেদ ।

ফয়ছল যাতে কোনোভাবে দোকান থেকে বের হয়ে আসতে না পারে সেই জন্য দুর্বৃত্তরা  ফয়ছল আহমেদের দোকানের একমাত্র  ফটকে রশি দিয়ে বেধে রেখে । কিছুক্ষণ পরে  দুর্বৃত্তরা পালিয়ে যায় । দুর্বৃত্তদের আগুন দেয়ার কিছুক্ষণ পর   দোকানের ফটক ভেঙ্গে বের হয়ে আসে  ফয়ছল আহমেদ  ।

এসময় ফয়ছলের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসে । স্থানীয় লোকজনের  সহায়তায় অনেক চেষ্টা করে  আগুন নিয়ন্ত্রনে আনেন। দুর্বৃত্তের আগুনে ছালিক মিয়ার মার্কেটে রাখা ৩টি মোটর সাইকেল, ৬০ মন ধান,  ৪০ হাজার টাকার ঔষধ, মার্কেটে রাখা  আরোও গুরুত্বপূর্ণ জিনিসপত্র  সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয় যায় ।  রিপোর্টি লেখা পর্যন্ত অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।


এ ক্যটাগরির আরো খবর..