মেহের আমজাদ,মেহেরপুর (২৯-০৭-১৭): মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনছার উদ্দিন বেলালী চাকুরী থেকে অবসর গ্রহন ও নতুন অধ্যক্ষ হিসেবে মোঃ ওয়াজেদ আলী যোগদান করায় তাদের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার দুপুরে বিদায়ী অধ্যক্ষ আনছার উদ্দিন বেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এ বাশার, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আরিফুল এনাম বকুল, আবু তাহের বাবু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যপক খাইরুল আনাম, আহসান হাবীব প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী ও বরণ করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর আগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন মাদ্রসা প্রাঙ্গণে একটি আমের চারা রোপন করে প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।