× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল

admin
হালনাগাদ: বুধবার, ২৯ মার্চ, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৩-১৭): মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটে জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের চার দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মেহেরপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন বলেন , একটি অসাধু চক্র দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে ও বিদেশের কাছে দেশের মান হেয় করছে। এই অপশক্তিকে এখনই রুখতে হবে। এই জন্য আমাদেরকে সর্বদা সর্তক থাকতে হবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের জন্য বিভিষীকা। কোথাও জঙ্গিবাদে সম্পৃক্ত কোনও ব্যক্তি বা দলের সন্ধান পেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সহয়তা নিয়ে তাদেরকে গ্রেপ্তারে সাহায্য করতে হবে।

সমাবেশে  আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াকুব আলী , দুলাল মাহমুদ, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন মালিথা, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেল ও সাধারণ  সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম প্রমূখ।

এ সময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিক্কার, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ অভিক, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মুকাদ্দেস আলী, মানব সম্পদ বিষয়ক সম্পাদক গাউছুল জামান আবির, দপ্তর সম্পাদক সেতু, শহর শাখার সভাপতি আরিফ শেখ, ছাত্রলীগনেতা নাদিম, রকিব, হাবিব, শোভন, মিঠুন, সহ জেলা, থানা ও পৌর শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশে অংশ গ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..