× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

মেহেরপুর জেলা ছাত্রলীগের বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২০-১২-১৭)   মেহেরপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহীদ সামসুজ্জোহা পার্কে ওই সম্মেলনের আয়োজন করা হয়। ।

জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজাউল ইসলাম রেজা, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাঝারুল ইসলাম শামিম, উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক অমিত হাসান, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন।

এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শান্তির প্রতীক ‘পায়রা’ উড়ানো হয়। আলোচনা পর্ব শেষে নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার কোন খবর পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..