× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

মেহেরপুর উপজেলা নির্বাচনে প্রার্থী পেরেশানের মটর সাইকেল র‌্যালী

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম পেরেশানের পক্ষে মটর সাইকেল র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর পৌর কলেজ মাঠ থেকে মটর সাইকেল র‌্যালি শুরু হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম মোড়, কলেজ মোড়. ওয়াপদা মোড়, বড়বাজার মোড় হয়ে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন,সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ।

র‌্যালী ও সমাবেশে পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, নুরুল আশরাফ রাজিব, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ,পিরোজপুর ইউপি যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লব, সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপন,বারাদি ইউনিট যুবলীগের সভাপতি রিংকু মাহমুদ, সাধারন সম্পাদক আলহামদু, বুড়িপোতা ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য ওয়াসিম হোসেন, যুবলীগ নেতা এটিএম খালিদ রানা, সেলিম রেজা, সারাফাত শেখ, আফজাল হোসেন লিখন, রাজু আহম্মেদসহ যুবলীগের নেতা-কর্মীরা মটর সাইকেল র‌্যালী ও সমাবেশে অংশ গ্রহন করে।।


এ ক্যটাগরির আরো খবর..