× Banner
সর্বশেষ
নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার যদি দেশদ্রোহীদের ছেড়ে দেয়, তাহলে আমরা তাকে মেরে ফেলব -মারাডি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ সম্প্রতি একটি ভিডিওতে শ্রীরাম সেনা কর্মী সঞ্জীব মারাডি বলেছেন, সরকার যদি আমুল্যাকে ছেড়ে দেয় তাহলে আমরা তাকে এনকাউন্টার করে মেরে ফেলব।

সরকারের কাছে আমুল্যা লিওনাকে না ছাড়ার আবেদন করে সঞ্জীব বলেন, যদি কোন কারণে ও মুক্তি পায় তাহলে আমরা তাঁকে এনকাউন্টার করে মেরে ফেলব। শুধু তাই নয়, সে এও বলে যে ওকে যেই মারুক না কেন, শ্রীরাম সেনা তাঁকে নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার দেবে।
 শ্রীরাম সেনা (Shri Ram Sena) সিএএ বিরোধী র‍্যালিতে পাকিস্তান জিন্দাবাদ (Pakistan Jindabad) স্লোগান দেওয়া তরুণী আমুল্যা লিওনা-কে (Amulya Leona) হত্যা করার জন্য পুরস্কারের ঘোষণা করেছে। একটি ভিডিওতে শ্রীরাম সেনা কর্মী সঞ্জীব মারাডি এসব কথা বলেছেন। মারাডি বলেন, আমুল্যা লিওনাকে রাজ্য আর কেন্দ্র সরকার যেন কোন পরিস্থিতিতেই না ছাড়ে। পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া মানুষদের সাথে এমনই ব্যবহার করতে হবে। সঞ্জীবের এই বয়ানের বিরুদ্ধে অনেকেই মুখ খুলেছেন। কিন্তু তা স্বত্বেও সে নিজের কথা থেকে এক পা সরেনি।


এ ক্যটাগরির আরো খবর..