মধুখালী প্রতিনিধি :গত ১৬-০৩-২০১৬ইং তারিখ রোজ বুধবার বেলা১১টায় মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের সুনামধন্য কাজী পরিবারের কৃতি সন্তান কাজী সুফিয়া – মোতাহার কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা পরিচালক।
সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার কাজী মমিনুল ইসলাম আড়পাড়া উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী হইতে ১০ম শ্রেণী পর্যন্ত ১ থেকে ২০ রোল ধারী মেধাবী ছাত্র ছাত্রীদের সর্বনিম্ন ৭০০টাকা থেকে ২২০০টাকা পর্যন্ত ১০০জনের মধ্যে ৯৯০০০০টাকা বৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠান শুরুতে গঠনমূলক স্বাগতম বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান। এছাড়া এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং গঠন মূলক বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুজ্জমান (বাবু) কামারখালী সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ আঃ হাই মিয়া, পি.টি.এ কমিটির সভাপতি মৃধা মোঃ বদিউজ্জামান (বাবলু)।
আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ রউফ মৃধা, অভিভাবক সদস্য মোঃ আমির সিকদার, শেখ মোঃ রইজ, শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে শ্রী অজিত কামার বিশ্বাস, পি.টি.এ কমিটির সদস্য মৃধা মোঃ নাজিরুল ইসলাম শিক্ষকদের মধ্যে মোঃ ছাদেকুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে শাহরিয়া নাজিম, পূজা বিশ্বাস।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ ফজলুল হক মিয়া কো-অপ্ট মোঃ রোকন মিয়া, অভিভাবক কাজী তারিক হোসেন সহ ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক, এবং গণ্য মান্য ব্যক্তিবর্গ প্রমুখ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পঞ্চানন কুমার দাস ও সুজন বিশ্বাস





