× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলে ভ্রমণের সময় মাস্ক পরার অনুরোধ

ACP
হালনাগাদ: সোমবার, ৯ জুন, ২০২৫
মেট্রোরেলে ভ্রমণের সময় মাস্ক পরার অনুরোধ

সোমবার (৯ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের মাস্ক পরিধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রলে এই বার্তাটি প্রচার করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ও উপসচিব মো. জাহিদুল ইসলাম সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত, মেট্রোরেলে প্রতিদিনই বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। সংক্রমণের ঝুঁকি কমাতে মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, এবং প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। কেননা, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী এমআরটি লাইন-৬ ব্যবহার করছেন প্রতিদিন হাজার হাজার যাত্রী।

এর আগে, ঈদের ফিরতি যাত্রায় সব যাত্রীকে মাস্ক পড়ার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ও।

সংশ্লিষ্টরা জানান, সমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী (ঈদুল আজহার ফিরতি যাত্রা) ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এরপর থেকে দেশে কয়েক দফায় সংক্রমণ বেড়েছে এবং জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। সরকারিভাবে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়ানোসহ স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা দেওয়া হয়। তবে সময়ের সাথে সাথে সংক্রমণ হ্রাস পাওয়ায় এসব বিধিনিষেধ অনেকাংশে শিথিল করা হয়।

সম্প্রতি দেশে আবারও কোভিড-১৯ সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। এরপরই আবার সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..