× Banner
সর্বশেষ
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস

মূল্য নির্ধারণ এশিয়া কাপের টিকেটের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ টাকা এশিয়া কাপের টিকেটের মূল্য। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ঢাকায় এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবে এশিয়ার পাঁচ ক্রিকেট পরাশক্তি। সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব থেকে উঠে আসবে একটি দল। বাছাই পর্বের ম্যাচগুলোও ফতুল্লায় অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

বাছাইপর্বের টিকিটি পাওয়া ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষাড়া শাখায়। মূল পর্বের টিকিট পাওয়া যাবে ইউসিবি ব্যাংকের সোনারগাঁও জনপথ রোড, বিজয়নগর, প্রগতি স্মরণী, বসুন্ধরা ও নয়াবাজার শাখায়।

মিরপুর শেরবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা

ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড: ২০ টাকা
ক্লাব হাউজ: ২০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা


এ ক্যটাগরির আরো খবর..