× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

ডেস্ক

মুশফিক -শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
মুশফিক -শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে

বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৯১ রানের লক্ষ্য তাড়া করে রাজশাহী ১৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে নেয়।

ধীরগতির শুরু করেছিলেন শান্ত। প্রথম ৮ বলে করেন মাত্র ২ রান। তবে ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা তিনটি চার মেরে ইনিংসের গতি বাড়ান তিনি। এরপর একই ছন্দে খেলতে থাকেন। ইনিংসের শেষ ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের মিস ফিল্ডিংয়ের সুবাদে ডাবলসে সেঞ্চুরি পূর্ণ হয় শান্তর।

অন্য প্রান্তে মুশফিকুর রহিম ছিলেন সাবলীল। দুজনের অপরাজিত ১৩০ রানের জুটিতে দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে রাজশাহী। শান্ত ৬০ বলে ১০১ এবং মুশফিক ৩১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ৭১ বলে এই জুটিতে আসে ১৩০ রান।

লক্ষ্যে নেমে রাজশাহী শুরুটা করে ধীরগতিতে। প্রথম পাঁচ ওভারে তানজিদ হাসানের উইকেট হারিয়ে তোলে ৩০ রান। তানজিদ ৮ বলে ১০ রান করেন। পাওয়ার প্লের শেষ ওভারে শান্তের টানা তিন চারে গতি পায় ইনিংস।

অষ্টম ওভারে শাহিবজাদা ফারহান (২০) আউট হওয়ার আগে একটি চার ও একটি ছক্কা হাঁকান শান্ত। ১২তম ওভারে টানা দুই চার মেরে ৩৬ বলে ফিফটির দেখা পান তিনি। পরের তিন ওভারে শান্ত–মুশফিক জুটির ব্যাটে আসে ৪৪ রান। ৫৫ বলে এই জুটি ১০০ রান পূর্ণ করে। ইনিংসের শেষ ওভারে ৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় বিপিএলে নিজের দ্বিতীয় শতক পূর্ণ করেন শান্ত। মুশফিকও চারটি চার ও দুটি ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে ম্যাচ জেতান।

এর আগে সিলেটের হয়ে পাওয়ার প্লেতে ঝড়ো শুরু করেন সাইম আইয়ুব। পঞ্চম ওভারে ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে আউট হন তিনি। ৩৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই (২০) বড় ইনিংস খেলতে পারেননি। রনি তালুকদারের সঙ্গে তার জুটি ছিল ৩২ রানের।

এরপর ইমন ও রনির জুটি বড় না হলেও ইমন পরে আফিফ হোসেনকে নিয়ে দলের স্কোর এগিয়ে নেন। এক বল বাকি থাকতে ৪১ বলে ৮৬ রানের জুটি ভাঙে। ইমন ২৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ফিফটি করেন। আফিফ ১৯ বলে ৩৩ রানে আউট হন। শেষ পর্যন্ত ৩৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি।

রাজশাহীর বোলারদের মধ্যে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট। বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।


এ ক্যটাগরির আরো খবর..