করোনার জেরে ভারতে মুরগির কেজি ১০ টাকা

করোনার জেরে ভারতে মুরগির কেজি ১০ টাকা

ভারতে করোনার জেরে পোলট্রির ব্যবসায় ধস নেমেছে। তাই ১০ টাকা কেজিতেই মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছে ভারতের পুনের ব্যবসায়ীরা।

ভারতে করোনার জেরে পোলট্রির ব্যবসায় ধস নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জেরে মুরগির মাংস ও ডিম খাওয়ার ব্যাপারেও অনেকেই অনীহা প্রকাশ করছেন। তাই ১০ টাকা কেজিতেই মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছে পুনের ব্যবসায়ীরা।

ওয়ার্ল্ড ওমিটারস-এর পরিসংখ্যান অনুযায়ী, রবিবার এই খবর লেখা পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৭ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। গোটা দেশজুড়েই আতঙ্কের পরিস্থিতি। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে, মুরগি থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস। এরপর সকলেই মুখ ফিরিয়ে নিয়েছেন মুরগি থেকে। মহারাষ্ট্রের এক চাষী জানান, করোনার জেরে এখন একশো শতাংশ লোকসানে চলছে পোলট্রির ব্যবসা।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের জন্যই মুরগি কিনতে আগ্রহী নন কেউই। কয়েক সপ্তাহ আগেও ৮০ থেকে ৯০ টাকার মধ্যে এক কেজি মুরগির মাংস বিক্রি হয়েছে। পুনের এক পোলট্রি ফার্মের মালিক প্রমোদ হিঙ্গে সে দেশের সংবাদমাধ্যম কলকাতা টোয়েন্টিফোর.কমকে জানান, কয়েক সপ্তাহ আগে তার প্রায় ১০ কোটি টাকার লোকসান হয়েছে। বাজারে মুরগির চাহিদা নেই। ফলে প্রান্তিক গ্রামে খুব কম দামে মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।