× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় মেধাবী স্কুল ছাত্রীর মৃত্যু ॥ মামলা দায়ের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০৯-০১-১৭):  মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে সড়ক দূর্ঘটনায় স্নিগ্ধা (৯) নামের এক মেধাবী স্কুল ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (০৮-০১-১৮) বেলা ১০ টার দিকে। নিহত স্কুল ছাত্রী স্নিগ্ধা মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের আসলাম মন্ডলের মেয়ে ও স্থানীয় রামনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। তার ক্লাস রোল নং-১।

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন জানান, ¯িœগ্ধা গত রোববার বিকেলে কেদারগঞ্জ বাজারে তার খালু নজরুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। এদিন সকালে কেদারগঞ্জ বাজারের রাস্তা পার হওয়ার সময় মাটি ভর্তি একটি পাওয়ার ট্রিলার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর খবরে এলাকাবাসী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এঘটনায় নিহত স্কুল ছাত্রীর পিতা আসলাম মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পাওয়ার ট্রিলারের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..