× Banner
সর্বশেষ
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুর প্রতিনিধি(মেহের আমজাদ)

মুজিবনগরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের মুজিবনগরে ৯৮ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেল সহ পিন্টু আলি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অপর এক ব্যবসায়ী ইউনুস আলি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান,

গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানাধীন রতনপুর আইসি ক্যাম্পের ইনচার্জ এস আই প্রহলাদ, এ এস আই দরবেশ ও সঙ্গীয় ফোর্স সহ গতকাল শনিবার ভোরে মুজিবনগর উপজেলার আনন্দবাস পশ্চিম পাড়ায়  তিন রাস্তার মোদ হতে আনন্দবাস গ্রামের হায়দার আলীর ছেলে পিন্টু আলী(৩০)কে একটি ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটর সাইকেলসহ আটক করা হয়।

এ সময় মোটরসাইকেলে থাকা আরেক মাদক ব্যবসায়ী একই গ্রামের আহসান মন্ডলের ছেলে ইউনুস আলী (৪০)পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে ঝুলিয়া রাখা বস্তার ভিতর থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে- ২০১৮ সালের মা: নি: আইনের ৩৬ সারনীর ১৪(গ)/৩৮ ধারায় মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে এবং পলাতক মাদক ব্যাবসায়ীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..