× Banner
সর্বশেষ
আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ১৫৩ বাংলাদেশে ভারতের হাইকমিশনারের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে বিএনপি নেতা আবু তাহের ভারতের বৃক্ষরোপণ অভিযান

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
বেনাপোলে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে বিএনপি নেতা আবু তাহের ভারতের বৃক্ষরোপণ অভিযান
বেনাপোলে পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে বিএনপি নেতা আবু তাহের ভারতের বৃক্ষরোপণ অভিযান

পরিবেশ রক্ষা ও দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বেনাপোল পোর্ট থানা ও লিংক রোড এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ৪টার সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বেনাপোল পোর্ট থানা চত্বর, বেনাপোল বলফিল্ড মাঠ, পৌর কমিউনিটি সেন্টার (বিয়ে বাড়ি) এবং বেনাপোল কলেজ এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন। এ সময় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, “পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছের কোনো বিকল্প নেই।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান সরকারের পক্ষ থেকে সবসময় বৃক্ষরোপণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গাছ আমাদের জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ থেকে আমরা যেমন অক্সিজেন পাই, তেমনি কাঠ, জ্বালানি ও আসবাবপত্রের চাহিদাও মেটে। এছাড়া গাছ প্রকৃতিকে শীতল ও সজীব রাখে।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর যে ঘোষণা রয়েছে, তা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে তিনি গাছ লাগানো শেষে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অসুস্থ ফকির আহমেদ এবং একই ওয়ার্ডের পৌর যুবদলের সদস্য সচিব অসুস্থ রায়হানুজ্জামান দিপুকে তাদের বাসভবনে দেখতে যান। তিনি অসুস্থ দুই নেতার শারীরিক খোঁজখবর নেন এবং চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, বেনাপোল পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, ৩ নম্বর বেনাপোল ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৮ নম্বর ছোট আচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুরসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..