× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

মুজিবনগর বিশ্বনাথপুরের শিশু ধর্ষণ মামলায় কিশোর বিপ্লবের ১০ বছরের কারাদন্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শিশু ধর্ষণ মামলায় বিপ্লব হোসেন (১৬) নামের এক কিশোরকে ১০ বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। একই সাথে দন্ডিত কিশোরের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত ও অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক টি এম মুসা ওই আদেশ দেন।

দন্ডিত কিশোর বিপ্লব হোসেন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ফিরাতুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ আগষ্ট বিকেলের দিকে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ৮ বছর বয়সী এক শিশু কন্যা একই গ্রামের নানীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলো। ওই সময় একই গ্রামের ফিরাতুল ইসলামের কিশোর ছেলে ধর্ষক বিপ্লব তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি ব্রাক স্কুলে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই দিনই শিশুটির বাবা মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট পেশ করেন। ওই মামলায় মোট ১৯ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই রায় দেন।

 মামলায় সরকার পক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল হক এবং আসামী পক্ষের কৌসুলি ছিলেন খন্দকার একরামুল হক হীরা।


এ ক্যটাগরির আরো খবর..