× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত -১

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
মোটরসাইকেল

ফরিদপুরের সালথা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ ফিলাট ফকির (৩৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুর রাজ্জাক (৩৬) নামে আরেক মোটরসাইকেল চালক।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালি-পুরাপাড়া সড়কের বাউষখালি স্কুলের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত ফিলাট ফকির বাউষখালি গ্রামের মোসলেম ফকিরের ছেলে। আর আহত আব্দুর রাজ্জাক পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার দফা নামক গ্রামের আলীম মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর আড়াই টার দিকে ফিলাট ফকির মোটরসাইকেল চালিয়ে বাউষখালি স্কুল মাঠের ভিতর থেকে সড়কে উঠার সময় পুরাপাড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।তখন ফিলাট ফকিরের মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ফিলাট ফকির ও আব্দুর রাজ্জাক নামে দু’জন গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় দু’জনকেই ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসাপাতালে নেওয়ার পথেই ফিলাট ফকির মারা যান বলে জানান তার ভাই।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতের বিয়ষটি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


এ ক্যটাগরির আরো খবর..