অনেক মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস জানে না। মুক্তিযোদ্ধারা তাদের সন্তানদের ইতিহাস না শেখালে অচিরেই দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিলুপ্ত হয়ে যাবে। বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার (১৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল-হামিদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশন আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন,মুক্তিযোদ্ধা সন্তানদের সারাদেশে বর্তমানে ১৮টি সংগঠন আছে। অথচ, তাদের মধ্যে ঐক্য নেই। ফলে কোটা সংস্কারের দাবি বাস্তবায়ন হচ্ছে না।
সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বীর প্রতিক শাহজাহান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানে নৌ-কমান্ডো মীর মোশতাক আহমেদ (রবি) এমপি সহ নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৬টি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো-