× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

মির্জা ফখরুলের বাবা যুদ্ধাপরাধী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিনকে যুদ্ধাপরাধী দাবি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি দিনাজপুরের সংসদ সদস্য। আমি জানি মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমি একজন যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধীদের তালিকায় তার নাম ৭১০ নম্বরে ছিল। তার ছেলে মির্জা ফখরুল আজ মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করছেন।’

এ সময় তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কীভাবে একজন যুদ্ধাপরাধী মুক্তিযোদ্ধা হয়ে গেলে। একজন ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান কীভাবে মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক করেন?’

বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি করে এ অভিযোগ করে সরকার দলীয় ওই সংসদ সদস্য আরো বলেন, ‘ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান, সেই ষড়যন্ত্র আজও চলছে।’

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সমালোচনা করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আজ মন্ত্রীদের বিচার হয়, দুর্নীতির জন্য এমপিদের জবাবদিহি করতে হয়। আর এতো বড় একটি অন্যায় করলেন মাহফুজ আনাম! তিনি ভুল স্বীকার করলেন, ভুল স্বীকার করলেই হয় না। মন্ত্রী-এমপিদের বিচার হতে পারে, তাহলে কি মাহফুজ আনামের জন্য আলাদা আইন হবে? তার ভুল সংবাদের কারণে আজকের প্রধানমন্ত্রী তখন জেল খেটেছিলেন। এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু দেশের মানুষ সেদিন সোচ্চার ছিল বলেই তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হয়েছিল বলেই আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সামাজিক উন্নয়ন হচ্ছে।’


এ ক্যটাগরির আরো খবর..