× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিআইডি

মিরপুরে বেড়িবাধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ২ জুলাই, ২০২৫
পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার

ঢাকায় মিরপুরে বেড়িবাধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

আজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলামের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। বন্যা নিয়ন্ত্রণ বাধের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত মিরপুর বেড়িবাধ এলাকার ভূমি উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে মিরপুর বেড়িবাধের বন্যা নিয়ন্ত্রণ বাধের ওপর থাকা অবৈধ স্থাপনা সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন এবং বন্যা নিয়ন্ত্রণ বাধের উভয় পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রায় ৩ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়। এছাড়া, অভিযানের পাশাপাশি মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকা হতে কচুরিপানা পরিষ্কারকরণের কাজ চলমান রয়েছে।

অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..