× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

মাস্ক না পরে বাজারে গেলে পরিয়ে দেওয়া হচ্ছে রজনীগন্ধা ফুলের মালা

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০
মাস্ক না পরায় ফুলের মালা

করোনাভাইরাসের সচেতনতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করলেও কোলকাতার তরুণ-তরুণীরা করছেন অভিনব কাজ। প্রচলিত কোনো শাস্তি নয় মাস্ক পরে বাজারে  না গেলে সংক্রমণ ঠেকাতে তরুণ-তরুণীরা পরিয়ে দিয়েছেন রজনীগন্ধা ফুলের মালা ।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবের বলা হয়, কলকাতার নিমতা বাজারে গতকাল রোববার এ ঘটনা ঘটেছে।

নিমতা বাজারে যারা মাস্ক না পরে বাজারে এসেছেন, তাদের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে রজনীগন্ধার মালা। মাস্ক না পরে আসারা হকচকিয়ে গেলে তরুণ-তরুণীরা বুঝিয়ে দিচ্ছেন, মাস্ক না পরে বের হলে শুধু আপনারই নয়, সমাজেরও কতটা ক্ষতি হতে পারে। তাই তারাই দায়িত্বজ্ঞানহীন মানুষদের মুখে একটি করে মাস্কও পরিয়ে দিচ্ছেন।

কেউ নিজের ভুল বুঝে লজ্জায় মুখ ঢাকছেন। কেউ বা আবার ভুল স্বীকার করে মাস্ক পরার অঙ্গীকার করছেন। ওই তরুণ-তরুণীদের এমন উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা।

সাধারণত হিন্দু ধর্মেরর কেউ মারা গেলে তার ছবিতে রজনীগন্ধা ফুলের মালা পরানোর প্রচলন রয়েছে। মাস্ক না পরাদের সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন এ তরুণ-তরুণীরা।

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ এরও বেশি। আর সমগ্র ভারতে এ সংখ্যা তিন হাজার ৫৮৮ জন।


এ ক্যটাগরির আরো খবর..