× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্বোধন

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০২২
হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্বোধন

পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে মাসব্যাপী হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্বোধন হয়েছে। ১৬ মে (সোমবার) পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী হস্ত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।
এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়াসহ গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন পসরা নিয়ে ৫০ টি স্টল অংশ নিয়েছে। এছাড়া রয়েছে শিশুদের বিনোদনের জন্য কিছু রাইড। মাসব্যাপি এ মেলা দেড়যুগ ধরে আয়োজন করে আসছে পঞ্চগড় প্রেসক্লাব। করোনার কারণে গত দুই বছর এ মেলা বন্ধ ছিলো।


এ ক্যটাগরির আরো খবর..