× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মাশরাফির কাছে কৃতজ্ঞ মাহমুদউল্লাহ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: ২৪ ওয়ানডে খেলে ফেলা মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্যাপ হাতে পান ২০০৯ সালের জুলাই মাসে। অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ খেলতে যাওয়ার পথে ঢাকায় বিমানবন্দরে মাশরাফি দলের ক্রিকেটারদের একটি করে খাম দেন। যার ভিতরে ছিল একটি চিঠি।

টেস্ট অভিষেকের আগে মাশরাফির কাছ থেকে পাওয়া চিঠিতে অনুপ্রাণিত হন মাহমুদউল্লাহ। বুকের বোঝা হালকা হয়ে যায়। দীর্ঘ ছয় বছর পর সোমবার সেই চিঠির জন্য মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ।

সোমবার মাশরাফিকে নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা বইটির নাম ‘মাশরাফি’। বইয়ের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানে সেদিনের স্মৃতিচারণ করে মাহমুদউল্লাহ বলেন, ‘মাশরাফি ভাই সম্পর্কে যতই বলব ততই কম হয়ে যাবে। একটি ঘটনার কথা বলি যেটার কারণে আমি সারাজীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকব। ওনি প্রথম অধিনায়কের দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজ সফরে। আমরা যখন বিমানবন্দরে তখন উনি ব্যক্তিগত উদ্যোগে সবাইকে একটি করে খাম দেন। আমরা তখন বিমানবন্দরের লাউঞ্জে বসা ছিলাম। ওই খামটায় একটি চিঠি ছিল। সবার তখন কেমন লেগেছিল তা বলতে পারিনা। তবে আমার জন্য ওই চিঠিটি ছিল অনেক বড় কিছু। আমি খুব মনোযোগ দিয়ে চিঠিটা পড়েছিলাম। ওই চিঠিতে যা লিখা ছিল তা আমাকে প্রফুল্লিত করেছিল, আত্মবিশ্বাস জুগিয়েছিল। ওই চিঠি পেয়েছি আজ থেকে প্রায় ছয় বছর আগে। কিন্তু এখন পর্যন্ত তাকে (মাশরাফি) ধন্যবাদ দেওয়া হয়নি। আজ এ মঞ্চে মাশরাফি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মাশরাফির চিঠিতে আত্মবিশ্বাস জুগিয়ে নিজের অভিষেক টেস্টে দারুণ করেছিলেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে দ্যুতি ছড়াতে না পারলেও বল হাতে জয়ী টেস্টে নিয়েছিলেন ৮ উইকেট।

মাশরাফির হাত ধরে বাংলাদেশ দল সামনে এগিয়ে যাবে সেই প্রত্যয় ব্যক্ত করে মাহমুদউল্লাহ বলেন, ‘মাশরাফি ভাই জীবনে অনেক কিছুই মিস করেছেন বিভিন্ন কারণে। এর মধ্যে ২০১১ বিশ্বকাপও উনি খেলতে পারেননি। উনাকে না পেয়ে আমাদেরও খুব খারাপ লেগেছিল। কিন্তু আমার মনে হয় ওই বিশ্বকাপের থেকেও বড় অনেক সাফল্য এখন আল্লাহ ওনাকে দিচ্ছেন। যার কারণে আজ মাশরাফি ভাই এখানে। দোয়া করি এবং মন থেকে চাচ্ছি যতদিন উনি খেলে যাবেন যেন সুস্থ থেকে খেলে যান। বাংলাদেশকে আরো সাফল্য এনে দেন।’


এ ক্যটাগরির আরো খবর..