× Banner
সর্বশেষ
গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

সওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় মাটি চাপায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় মাটিতে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। বাংলাদেশির পরিচয় শনাক্ত

শুক্রবার ( ৩ নভেম্বর ) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করে। নিহতরা হলেন, শরীয়তপুরের জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০)। শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০) এবং পাবনার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১) ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এসময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশিদের উদ্ধারের জন্য চিৎকার করছিলেন। এক পর্যায়ে দুপুর ২টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

নিহত মো. সাজ্জাদ হোসাইনের মেজো ভাই মো. শাকিল জানান, অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে চলতি বছর কলিং ভিসায় মালয়েশিয়ায় যান। তারা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

মাচাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান সহকারী আহমদ আলফারা মোহাম্মদ জিন জানান, অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় মরদেহ ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়। এরপর পুলিশের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

ঘটনাটি খুবই বেদনাদায়ক উল্লেখ করে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়, নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। অফিসিয়ালি সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..