× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় পাঠানোর জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

চুক্তি করার পরও মালয়েশিয়ায় পাঠানোর জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে এক অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশ অংশে খোলা রয়েছে। তারপরও তো মানুষ যাচ্ছে না। যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা দেখব। কিন্তু মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের কর্মী দরকার আছে।

তিনি বলেন, বিভিন্ন দেশে আমাদের কর্মীর চাহিদা রয়েছে। আমরা দক্ষ কর্মীতে গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে ভাষার দক্ষতার ওপর বেশি জোর দিচ্ছি। ভালো অবস্থান তৈরি করতে পারলে আমাদের রেমিট্যান্স বাড়বে।

ইমরান আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাতে নার্সের চাহিদা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অত নার্স নেই।


এ ক্যটাগরির আরো খবর..