× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু ১২০টি এয়ারবাস কিনবে চীন, জানালেন জার্মান চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন – শিক্ষামন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই – বাণিজ্যমন্ত্রী নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনো বিকাশমান – বাণিজ্যমন্ত্রী বেনাপোল পৌরবাসীর সেবায় মেয়র নির্বাচনে অংশ নিতে চান মোস্তাফিজ্জোহা সেলিম

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের উইসমা পুত্রায় আয়োজিত এক ইফতার মাহফিলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের আমন্ত্রণে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানানো এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে টেলিফোন করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বাংলাদেশের প্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

উইসমা পুত্রায় আয়োজিত এই ইফতার মাহফিলে মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাইকমিশনার বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন যা মালয়েশিয়ায় বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..