ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউজ আত্মঘাতী হামলা চালিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।
৬ মিনিটের ওই ভিডিওটির শিরোনাম- ‘প্যারিস বিফোর রোম’। বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্টকে বোমা মেরে কাবাব বানানো হবে।
এর আগে, বুধবার আইএসের পক্ষ থেকে আরেকটি ভিডিও প্রকাশ করা হয়, যাতে নিউ ইয়র্ক শহরে হামলা চালানো হবে বলে হুমকি দেয়া হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইএসের এসব ভিডিও বার্তাকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে তারা।