× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

মানিকগঞ্জের শিবালয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, আজ সকালে পাবনার কাজিরহাট এলাকা থেকে প্রায় এক শ’র মতো যাত্রী নিয়ে একটি ট্রলার শিবালয়ের আরিচা ঘাটের উদ্দেশে রওনা দেয়। ঈদ শেষে এসব যাত্রী ঢাকা ও এর আশপাশে এলাকায় কর্মস্থলে ফিরছিলেন। সকাল ১০টার দিকে শিবালয়ের আলোকদিয়া এলাকায় যমুনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে ওই ট্রলারের তিন যাত্রী নিখোঁজ হন। এদের মধ্যে দুইজন শিশু ও একজন পুরুষ যাত্রী রয়েছেন।

ওসি হাবিবুল্লাহ বলেন, প্রাথমিক অবস্থায় যাঁরা নিখোঁজ হয়েছেন পরিচয় জানা যায়নি। তাঁদের উদ্ধারে চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..