× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

মানিকগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী মো. ওবায়দুল হক ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, নির্বাচন থেকে সরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম রউফের পক্ষে কাজ করার প্রস্তাবে রাজি না হওয়ায় এ হামলা করা হয়। হামলায় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হকসহ তাঁর পরিবারের সাতজন আহত হন।

আগামীকাল শনিবার ধানকোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুল হকের বাবা মো. ফজলুল হক জানান, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার, পৌর আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দিক তুষার ও জেলা শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকারসহ ২০-২৫ নেতা-কর্মী  ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে তাঁদের ওপর হামলা করেন। তিনি আরো জানান, হামলায় প্রার্থী ওবায়দুলসহ ওই পরিবারের সাত সদস্য আহত হয়েছেন। আর স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় গাড়ি খাদে পড়ে হামলাকারীদের তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. ওবায়দুল হক (৫৫) ও তার বাবা মো. ফজলুল হক (৭৭), স্ত্রী আসমা হক (৪৫), ভাই হেদায়েতুল হক (৪৫), আসাদুল হক (৪৪), ছোট ছেলে প্লাবন হক (১১) ও  গাড়ি চালক মো. মিঠু মিয়া (৪৫)

স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের মধ্যে আফসার সরকার (৫৫), মো. মানিক হোসেন (৫৫) ও আবুল হোসেন (৬৩) আহত হয়েছেন।

আহতদের মধ্যে ওবায়দুল, হেদায়েতুল ও আসাদুলকে ঢাকার একটি হাসপাতালে এবং আফসার, মানিক ও আবুল হোসেনকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মো. ফজলুল হক সাংবাদিকদের জানান, রাত পৌনে ১২টার দিকে দুটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে ওই হামলাকারীরা  ধারালো অস্ত্র ও হকিস্টিক হাতে বাড়িতে প্রবেশ করে। এ সময় ওবায়দুলকে ডেকে ঘরের বাইরে নিয়ে নির্বাচন থেকে সরে রউফের পক্ষে কাজ করার প্রস্তাব দেয় তারা। এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে কিল-ঘুষি ও ধারালো অস্ত্র দিয়ে হাতে এবং মাথায় কোপ দেয় হামলাকারীরা। ওবায়দুলের চিৎকারে পাশের ঘর থেকে পরিবারের অন্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও হকিস্টিক দিয়ে বেদম মারধর ও দুই রাউন্ড ফাঁকা গুলি করে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই স্বতন্ত্র প্রার্থীর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশী ও পরে এলাকাবাসী এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে ধরে পিটুনি দেয়। প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় আরেকটি প্রাইভেটকারে আফসার, মানিক ও আবুল হোসেন পালিয়ে যাওয়ার সময় খাদে পড়ে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

ওই স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হকের ছেলে গালিভ হক বলেন, ‘আজ বিকেলে ৫টার মধ্যে আমার বাবাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে গেছে। এ কারণে মানিকগঞ্জের কোনো হাসপাতালে তাকেসহ পরিবারের অন্য সদস্যদের ভর্তি করা হয়নি। আর এই ঘটনার পর পরই ওই হামলাকারীদের লোকজন পার্শ্ববর্তী দেড়গ্রাম এলাকায় আমার নানার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে।’

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুলতানুল আজম আপেল হামলা করার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে তারা নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ওবায়দুলের লোকজন হামলা চালায়। এ সময় তাদের একটি প্রাইভেটকার খাদে পড়ে তিনজন আহত হয়েছেন।’

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ওবায়দুলের লোকজন হামলা চালায় তাদের ওপর। এ ঘটনায় ওবায়দুলসহ তাঁর লোকজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ওই এলাকায় একটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে।  ঘটনা‌টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..