× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

মানবতাবিরোধী অপরাধ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের সালামতউল্লাহ খানসহ ১৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান সংস্থার জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। এই ১৯ জনের বিরুদ্ধে একাত্তরের মে মাসে মহেশখালীতে ৯৪ জনকে হত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতনসহ ১৩ টি মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানান তদন্তকারী সংস্থা।

এদের মধ্যে ছয়জন গ্রেফতার এবং পলাতক ১৩ জনের মধ্যে মৌলভী জাকারিয়া সিকদার এবং জালালউদ্দীন বর্তমানে হেফাজতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলেও জানান তদন্ত সংস্থা। আজ বিকেলের দিকে এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হবে বলেও জানান তদন্ত সংস্থা।


এ ক্যটাগরির আরো খবর..